ভীষণ ইচ্ছে করতো তার পাশে গিয়ে বসতে - পারভীন ইসলাম

0

ভীষণ ইচ্ছে করতো তার পাশে গিয়ে বসতে,

তার বুক ভাঙা কান্না গুলো আমার আষ্টেপৃষ্টে জড়িয়ে নিতে
সে কাঁদতো তার কান্না গুলো আমার বুকে কাটার মতো বিঁধতো
সে যাকে পাগলের মতো ভালোবাসতো!
সে কিনা আমি নই অন্য কেউ।


ছেলেটা প্রায় তার পুরনো কথা মনে করে,
মনের কোণে লুকিয়ে থাকা বেদনার অশ্রু ঝরাতো।
ছেলেটা নিয়ম করে তার ঝড়ের মত লন্ডভন্ড হয়ে যাওয়া
জীবনের গল্প শোনাতো আমায়! তার ছেড়ে যাওয়া প্রেমিকার গল্প!
কিভাবে প্রিয়জন শব্দের ব্যর্থ প্রেমে প্রয়োজন ফুরিয়েছে তার,ইত্যাদি.....!!
আমি মুগ্ধ শ্রোতা মতো তার ভেঙ্গে যাওয়া হৃদয়ের গল্প শুনতাম।
রোজ একটু একটু করে তার কথার প্রেমে পড়তাম,
তার ব্যথায় ব্যথিত হতাম। তাকে যে খুব ভালোবাসতাম!
নিখাদ বিষয়ে আমিও প্রায় ছেলেটাকে জিজ্ঞাসা করতাম,
তোমাকেও কেউ ছেড়ে যেতে পারে?
ছেলেটা কাঁদতো,ভাঙ্গা গলায় জবাব দিতো
মানুষ চাইলেই সহজে ছেড়ে যেতে পারে,
কিন্তু তার সাথে থাকার ফলে গড়ে উঠা অভ্যাস গুলো যে,
কিছুতেই ছাড়া যায় না।
তার কথা, তার হাসি, তার কান্না!
তার মুখের অভিব্যক্তি গুলো চোখ বন্ধ করলেই
আমার সামনে ভেসে উঠতো! কিছুতেই ঘুমাতে পারতাম না।
দিনের শেষে মনের কোণে আমার নিজেকে ভিষণ একা লাগতো।
তবু সে ঘুরে ফিরে আমাকে তার ছেড়ে যাওয়া প্রেমিকার কথা'ই বলতো।
সে আমাকে নয় অন্য কাউকে ভালোবাসতো।
তার ছেড়ে যাওয়া, তার হেরে যাওয়া, তার ভেঙে পড়া
সব কিছু সে আমার কাছে জমা রাখতো।
তবুও সে আমাকে নয়!অন্য কাউকে ভালোবাসতো।
নিঃসঙ্গ অবসরে নিঃশব্দে একটু একটু করে ভেঙে পড়তাম
তার তপ্ত নিঃশ্বাস আমাকে খণ্ডবিখণ্ড করে দিতো
আমাকে বাধ্য করতো তার মায়ায় পড়তে, তার প্রেমে পড়তে।
জমানো কথাগুলো গলার কাছে এসে আটকে থাকতো
নিঃশ্বাস ভারী হয়ে বুকের স্পন্দন দীর্ঘ থেকে দীর্ঘতর হতো
আঘাতে আঘাতে আমি ছারখার হয়ে যেতাম আমি
তবু কান্না লিকিয় বুকে পাথর চেপে,
তার ছেড়ে যাওয়া প্রেমিকার গল্প শুনতো
আর ভাবতাম সেই প্রেমিকা কতই না ভাগ্যবতী
ছেড়ে গেছে তবুও রয়ে গেছে ,
দূরে আছে তবুও হৃদয়ের সবটা জুড়ে আছে
এমন মানুষকে ও কেউ ছেড়ে যেতে পার?
আজকাল তার নামের বেশ চর্চা হয় আমার শহরে
আমার গল্পের সবটা জুড়ে কেবলই সে থাকে,
যেমন করে তাঁর গল্পে ছিল অন্য কেউ!
কী আশ্চর্য আজ আমার চোখে'ই সেই অশ্রু নদীর ঢেউ
আমরা প্রতেকেই হয়তো কারো না কারো গল্পের
হারিয়ে যাওয়া সেই প্রিয় কেউ।
যাকে মনে করে আজও কেউ কাঁদে,
যাকে হারিয়ে আজও কেউ নিঃস্ব হয়ে বেঁচে আছে।
নিখাদ বিষয়ে আমাকেও কেউ জিজ্ঞেস করে
তোমাকেও কেউ ছেড়ে যেতে পারে?
আমি মুচকি হেসে উওর দেই!
কিছু কিছু ছেড়ে যাওয়া হয়তো পাশে থেকে ঠেকানোর চেয়ে ভালো।
--- পারভীন ইসলাম।
( একটা গল্পের অনুপ্রেরণা নিয়ে লেখা)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top