আপনার সাথে কথা বলতে ভীষণ ইচ্ছে করে,
ধরাবাঁধা প্রেমিকাদের মত রোজ সকালে ঘুম থেকে উঠে
আপনাকে কল দিতে ইচ্ছে করে।
সাথে সাথে টেক্সের রিপ্লাই না পেলে
ওমনি অভিমানে বলতে ইচ্ছে করে,
আপনি আমাকে একটুও মিস করেন না।
না!একটা সময় পর বোধ হয় এসব অনুভূতি আর কাজ করে না
যেখানে সব প্রত্যাশার অবসান,
সেখানে যে মূল্যহীন অভিমান সেটা বুঝার পর
প্রিয় মানুষের শহর ছেড়ে হারিয়ে যেতে ইচ্ছে করে বিনা শর্তে বিনা দ্বিধায়।
___ পারভীন ইসলাম
অর্ধমৃত এ-ই জীবনে,
মিথ্যে মায়ায় গড়া একটা সংসার আছে আমার।
আছে ভিষণ পরিচিত কিছু মুখ।
যাদের কাছে হুটহাট আমার প্রয়োকনীয়তা ফুরিয়ে যায়।
আমিও লম্বা দীর্ঘশ্বাসে ফেলে সব ব্যাথা গিলে ফেলি।
টিফিনের পয়সা বাঁচিয়ে কেনা কিছু ডাইরি আছে আমার।
ডাইরির ভাঁজে থরে থরে সাজানো আছে,
অসংখ্য অগণিত কবিতা।
যা ছুঁয়ে দেখেনি কেউ কোনদিন।
আঁখি ছলছল, কতো নোনাজল লুকানো তাতে কেউ জানে না।
নিঃসীমের আঁধারে গুটিকয়েক জোনাকি আর আমি।
কেটে যায় রাত, উড়ে যায় ঘুম
চাপা কান্নার ভীষণ প্রভাব,
ছাইপাঁশ লেখা আমার পুরনো স্বভাব,
আমার একটা মানুষের খুব অভাব।
যেই অভাবটা অপূর্ণই থেকে যাবে
লোকালয়ের অজস্র মানুষের ভিড়েও
থেকে যাই আমি ভিষণ একা।
নিষ্কলুষ মায়া কাটাতেই সারাটা জীবন মরীচিকা।
বিনিদ্র রাতের যন্ত্রণাময় কিছু স্মৃতি আছে আমার।
অদ্ভুত এক মন কেমনে মেঘ জমে থাকে তাতে,
ঘোলাটে চোখের কোনে বিন্দু বিন্দু জল জমে,
ভিজিয়ে দেয় আমার রাতের বালিশ।
অহরহ ঘন কালো মেঘের বৃষ্টি হয়,
দমকা হাওয়ার মতো এলোমেলো করে দিয়ে যায় সব।
এভাবেই নিঃশব্দে নিরবে ক্ষয়ে ক্ষয়ে যাই আমি।
নির্বিতে একাকীত্বে বে রঙিন জীবনের ফানুস উড়িয়ে ।
---- পারভীন ইসলাম।
Koster kobita কষ্টের কবিতা bengali sad poem statusসে যেদিন আমাকে শেষবারের মতো জিজ্ঞেস করল!
কেনো তাকে অবহেলা করছি?
আমিও সোজাসাপ্টা উত্তর দিয়েছি!
"সেই মানুষটার ভরসা ভেঙ্গো না!
যে মানুষটা সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে।
অতঃপর স্বার্থপর বলে সে আমায় গালি দিয়েছিলো!
সেদিন হয়তো সে ভুলে গিয়েছিলো!
আমি স্বার্থপর হয়েছিলাম বলেই হয়তো,
সে স্বার্থ উদ্ধার করতে পেরেছিলো।
--- পারভীন ইসলাম।
তোমাকে আর মনে পড়ে না এ কথাটা ভুল।
তবে তোমাকে যে ভুলার চেষ্টা করিনা এটা নিখাদ সত্য।
আমি তোমাকে মনে রাখতে চাই!
যারা কথা রাখেনি,ছেড়ে গেছে, বেমালুম ভুলে গেছে প্রতিশ্রুতি,
আমি তাদের মনে রাখতে চাই ।
এই ভেঙে যাওয়া টুকরোগুলো আমি জুড়তে চাই,
অনিয়ম বাঁধতে চাই নিজেকে।
একদিন যার সাথে কথা বলে দিনের শুরু হতো!
যাকে হেসেখেলে বলতাম মনের ইচ্ছে খুশি যতো,
আমি খুব যত্ন করে পুষে রাখতে চাই তার দেওয়া ক্ষত।
নিকষ কালো আঁধারে আমি আমাকে খুঁজতে চাই।
পুরনো স্মৃতি হাতড়ে আমার মন খারাপ করা,
বিশ্বাস করার অপরাধে আমার হৃদয়ের ভেঙে দেওয়া,
ফাল্গুনের পাতা ঝরার মতো নিঃশব্দে ঝরে পড়া,
অস্ত্রগুলোর কান্না আজও আমি শুনতে পাই।
নানান আঘাত প্রতিঘাত সহ্য করতে করতে আমি রোজ শক্ত হতে চাই।
মানিয়ে নিতে নিতে সত্যি আমি মেনে নিতে চাই!
রং বদল এই দুনিয়াতে নিখাদ ভালোবাসা কোথাও নাই।
আমি আরো একবার তোমার চোখের দিকে তাকিয়ে বলতে চাই!
কিছু মানুষ বোধ হয় আজীবন ঠকার জন্যই জন্ম নেয়।
কিন্তু তারা কাউকে ঠকায় না।
তাদের মনের ডোর শক্ত ভাবে বাঁধা থাকে,
তারা ভুলে না মনে রাখে।
--- পারভীন ইসলাম।
সুখ! সুখ করে আমরা দিনরাত পার করছি।
কখনো কি ভেবে দেখেছি;
আমরা সব সময় ভুল যায়গায় সুখের অনুসন্ধান করেছি!
যখনই কষ্ট পেয়েছি মানুষ কে দোষ দিয়েছি!
কষ্টের কথা গুলো আল্লাহ কে না বলে মানুষের কাছে বলে বেড়িয়েছি!
জায়'নামাজে না কেঁদে মানুষের কাছে কেঁদেছি।
যখনই আমরা মানসিক চাপে থেকেছি!
মনের শান্তির জন্য আমরা এখানে ওখানে ছুটেছি।
গান শুনছি, বিনোদনের জন্য হাসি আড্ডায় মেতেছি।
অথচ নামাজ পড়িনি! মনের শান্তিদাতা কে স্মরণ করিনি।
আমাদের হৃদয়ের অসুস্থতার দূর করার জন্য
কোরআন তিলাওয়াত করিনি!
বরং মানুষের দোষ খুঁজেছি।
যখনই আমরা প্রবঞ্চনা, প্রতারণার শিকার হয়েছি!
তখনও আমরা আল্লাহর দুয়ারে যায়নি!
বুদ্ধি পরামর্শের জন্য, প্রতিশোধের নেশায় মানুষের দুয়ারে গিয়েছি।
আল্লাহর কাছে ধৈর্য প্রার্থনা করে হাত তুলিনি, বলিনি!
হে আল্লাহ হিংসা, অহংকার, প্রতারণা, লোভ-লালসা থেকে
আমাকে হেফাজত করুন, আমার ধৈর্য বাড়িয়ে দিন।
আপনার কষ্টে ,আপনার একাকীত্বে, আপনার শূন্যতায়
আল্লাহকে স্মরণ করুন দুনিয়ার মানুষকে নয়!
মানুষের কাছে বলে কোন লাভ হবেনা।
ভুল জায়গায় সুখের অনুসন্ধান করে
সাময়িক সুখ হয়তো পাওয়া যাবে
তবে প্রকৃত সুখ কখনো পাবেন না।
সুখ শান্তু দেওয়ার মালিক আপনার রব
তিনি জানেন আপনার জন্য কোনটা উওম! ধৈর্য ধরুন,
ইনশাআল্লাহ, আপনার প্রতিটা দু'আ কবুল হবে।
--- পারভীন ইসলাম।
কাউকে ধরে রাখতে হয়তো আমি পারি না।
সম্পর্ক টিকিয়ে রাখার মতো অদ্ভুত কোন টেন্ডেন্সিও আমার জানা নেই।
তবু আমাদের সম্পর্কটা বছরের পর বছর টিকে ছিলো।
হয়তো নিজেকে সস্তা করে আরো কিছু দিন
ভালোবাসা স্বাদ মেটাতে পারতাম!
বুকের গভীরে আরো কিছু কষ্ট জমাতে পারতাম!
তবু হয়তো তাকে ধরে রাখতে পারতাম না।
যে চলে যেতে চায় তাকে তো আটকে রাখা যায় না।
কেবল কিছু মানুষ মিথ্যা মায়ায় আটকে থাকে।
আমাদের কিছু নিদ্রাহীন প্রহর ছিলো,
রিক্সার হুড ফেলে ঝুম বৃষ্টির ভেজার কিছু মুহূর্ত ছিলো,
এলার্ম বিহীন সকালে কারো মাতাল করা কন্ঠ শুনে,
ঘুম ভাঙার নিয়ম ছিলো।
এক সময় সে আমার ভালো থাকার মূলমন্ত্র ছিলো।
আমাদের মাঝে ঝগড়া ছিলো, রাগ অভিমান ছিলো।
শুধু ছিলোনা ছেড়ে যাবার কথা।
হঠাৎ ভুল করে একটা প্রাচীর তৈরি হলো,
টেনে দিলো বিশাল শূন্যতা।
কথা জমে জমে অভিযোগের পাহাড় ধসে পড়ে গেলো,
সকাল, সন্ধ্যা,রাত হয়ে গেলো এলোমেলো।
পাখির মতো ছটফট করতো একটা অভিমানী মন,
একটা তুমির অভাবে কাঁদতো সর্বক্ষণ।
এখন আর আমাদের ঝগড়া হয়না,
তীব্র ভালোবাসাকে উপেক্ষা করে,
তুমি আজ নতুনত্বের ভিড়ে ।
তোমার না থাকা জুড়ে,
শোকের মিছিল হয় আমার শহরে।
সেই নিদ্রাহীন রাত, ঝুম বৃষ্টিতে এখনো ভেসে উঠে সেই চেনা মুখ।
নিজের কাছেই নিজের আমার শত অভিযোগ।
কেনো আজো তোমায় ভেবে বৃষ্টিতে ভিজে দু চোখ?
এ যে বিষাদ বিষন্ন শোক!
--- পারভীন ইসলাম।
বাংলা ভালবাসার কষ্টের কবিতা
মাঝে মাঝে বড্ড ক্লান্ত হয়ে যাই
তোমার স্মৃতির সাথে লড়াই করতে করতে।
তোমার স্মৃতি গুলো অ্যালকোহলের ন্যায়,
নেশাতুর করে তোলে আমায়।
সবকিছু থেকে ইচ্ছে হারিয়ে যায়,
ভেঙেচুরে ভগ্নস্তূপে পরিনত হই আমি ।
সদ্য পরিণত ব্ল্যাকহোল যেমন।
——পারভীন ইসলাম।
প্রিয় পুরুষ এই যে রোজ আমায় এতো শত আঘাতের জর্জরিত করো!
খুঁজ নিয়ে দেখো আমি ছাড়া নাইকো একটি ঘরও।
নারী হয়ে জন্ম আমার, এই বিশ্ব ভূখণ্ডে আমি ধন্য,
যত সৃষ্টি যত কল্যাণকর অর্ধেক তোমার অর্ধেক আমার জন্য ।
আমি নারী,আমি যুদ্ধে জয়ী, কল্যাণময়ী অদম্য অক্লান্ত পরিশ্রমে,
আঁধারের ঘেরাটোপে আমার অশ্রু থাকে জমে ,
তবু দেখো নেইতো আমি থেমে, এই বিশ্ব সেজেছে আমার প্রেমে।
তবু আমায় কেনো করো দোষি,
কেনো আঙ্গুল তুলে বলো আমি'ই সর্বনাশী ?
আমার অপরাধ কোথায় পুরুষ?
আমি তোমায় ভালোবাসি!
আমি হাসলে দোষী, বললে দোষী
আদি থেকে নিত্যকাল কেনো আমি'ই দোষী?
আমি নইতো কাঠপুতলি,
ইচ্ছে মত নাচাবে আমায় যখন ইচ্ছে খুশি।
আমার অপরাধ কি পুরুষ? আমি তোমায় ভালোবাসি!
আমি জননী, আমি অর্ধাঙ্গিনী, আমি অভিমানী,
অভিমান চেপে বুকের ক্ষোভের আগুনে নিজেকে পুড়াতে জানি।
আমি জননী, আমি ঘুমন্ত শিশুর নিশ্চিত কোল, মমতার আঁচল।
আমি আত্মত্যাগী অমানিশায় লুকানো চোখের জল।
মম হৃদয়ের তপ্ত নিরেট ভালোবাসা আমি,
আমার বুক ভরা ভালোবাসা মুক্তোর চেয়ে দামী।
তবু কেনো পুরুষ! আঘাতে আঘাতে ক্ষত-বিক্ষত করেছো তুমি?
তোমার স্বৈরশাসন বলি হচ্ছি রোজ আমি,
ভুলে গেছো পুরুষ! আমি জননী, আমি অর্ধাঙ্গিনী,
প্রতি রন্ধে রন্ধে ব্যথায় ঝাঁঝালো অগ্নি
আমি মমতাময়ী ভুবনমোহিনী গর্ভধারণী জননী
আমি দুষ্টের দমনকারী যুদ্ধে জয়ী রমনী
আমি কল্যাণময়ী সৃষ্টির অর্ধেক অর্জনকারী, আমি নারী।
--- পারভীন ইসলাম।
তুমি কোনদিন বুঝতে পারোনি!
তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে,
একটা মানুষ দিনের পর দিন কিভাবে নিঃশেষ হয়ে গেছে।
অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে কেঁদে ফেলা মানুষটার কান্না গুলো
কিভাবে বেদনার নীলে পাথর হয়ে জমাট বেঁধে আছে,
তার শিরায় উপশিরায়,তুমি কোনদিন তার খোঁজ নাওনি।
তোমার প্রোফাইল ঘেঁটে ঘেঁটে এক কুল জল নিয়ে রাত জাগা
জমাটবাঁধা দীর্ঘশ্বাসের কন্দন তুমি কোনদিন টের পাওনি!
না! তারপর তোমাকে আর আমার মনে পড়েনি।
প্রথম প্রথম কষ্ট হলেও একটা সময় পর আমার আর কষ্ট হয়নি!
হিংসে হয়নি তুমি ভালো আছো দেখে।
ভালো থাকার অভিনয় করতে করতেই বোধহয়!
মানুষ ভালো থাকতে শিখে ।
--- পারভীন ইসলাম।
Important Keywords Used In Thes Article🔎: বাংলা ভালবাসার কষ্টের কবিতা,কষ্টের কবিতা,বিরহের কবিত, সেরা কষ্টের কবিতা,গভীর রাতের কষ্টের কবিতা,ছেলেদের কষ্টের কবিতা,না পাওয়ার কষ্টের কবিতা,
